ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মান্দার ১১ কলেজে অধিকাংশ শিক্ষার্থী ফেল, পাসের হার ২০ শতাংশের নিচে নবীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা, আবেদন শুরু ৫৬ জেলায় কালীগঞ্জে মেম্বারের বাড়ি থেকে সাতটি গরু চুরি কালীগঞ্জে শুক্রবারে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার , শনিবারে আরো একজনের মরদেহ উদ্ধার  কালীগঞ্জে জুয়া ও মাদকের বিরুদ্ধে স্থানীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

নবীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 10 বার পড়া হয়েছে

খন্দকার মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিছ শাহীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শুকুর খান, নবীনগর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ ও খন্দকার আইটির কর্ণধার খন্দকার মোঃ আলমগীর হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন যুবক ও যুবতি উদ্দ্যেক্তরা উপস্থিত ছিলেন। পরে যুবকদের স্বাবলম্বী করে গড়ে তুলতে যুবক ও যুবতি উদ্দ্যেক্তাদের এক লক্ষ টাকা করে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশের সময় : ০৭:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬