ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে কঠোর হচ্ছে ঢাকা, প্রধান সড়কে নিষেধাজ্ঞা টাকা-সোনা নিয়ে স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর অভিযোগে নতুন মোড় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী-পুরুষকে আটক চিকিৎসায় অবহেলায় মৃত্যু’—মানিকগঞ্জে স্বজনদের অভিযোগ চিকিৎসা নিতে এসে নিথর দেহে ফিরলেন শিক্ষিকা, স্বামীর চোখে সেই ভয়াবহ মুহূর্ত আমদানি-রপ্তানি বন্ধ হিলি বন্দরে, বিপাকে ব্যবসায়ী ও শ্রমিকরা মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই

“গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 416 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার|

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকায় গরু চুরির অভিযোগে বাবলী আক্তার নামে ছাত্রলীগের এক নেত্রীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।”

বুধবার ভোরে সাভার পৌর এলাকার রেডিও কলোনির নয়াবাড়ি এলাকা থেকে বাবলী আক্তার নামে ওই ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করা হয়।”

বাবলী আক্তার ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক। তিনি নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে। তিনি আন্তঃজেলা গরু চোর দলের ‘মহারানী’ হিসেবে পরিচিত বলে থানার সূত্র জানিয়েছে।

গ্রেফতারকৃত অন্যরা হলেন- বরিশালের মুলাদী থানার গলইভাঙা এলাকার মৃত কদম আলী সরদারের ছেলে হাবুল সরদার (৩৮), মানিকগঞ্জের দৌলতপুর থানা এলাকার হায়দার আলীর ছেলে রাজু আহমেদ (২৪), টাঙ্গাইলের নাগরপুর থানা এলাকার নুর ইসলামের ছেলে আরিফ (২২), ধামরাইয়ের কাঁচারাজাপুর এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (২৮)। এদেরকে সাভারের আশুলিয়া, পলাশবাড়ি ও ধামরাই থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, বাবলী আমাদের সংগঠনেরই। আমি গ্রেফতার হওয়ার বিষয়টি জানি না। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গরু চুরি করে বলে জানা যায়। গরু চুরির ঘটনায় ধামরাই থানায় একাধিক অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলা হয়েছে। মামলাগুলো তদন্ত করতে গিয়ে জানা যায়, বাবলী গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। তাকে গ্রেফতার করা হয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার”

প্রকাশের সময় : ০১:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২