ঢাকা
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিনের আলোয় অস্ত্র ঠেকিয়ে স্বর্নালংকার ছিনতাই
শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক
গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক
শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর
আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক
এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা
১৩টি মোবাইলফোন ও লক্ষাধিক টাকার মালামালসহ যুবক গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ০৮:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ২৩৭ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাইকৃত ১৩টি মোবাইল ফোন ও লক্ষাধিক টাকার মালামাল উদ্ধারসহ কামরুল হাসান (১৯) নামে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
অদ্য বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চোরাই মালামাল উদ্ধার সহ আসামি কামরুলকে গ্রেপ্তারে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত কামরুল ওই ইউনিয়নের আদমপুর নিবাসী তৈমুছ মিয়া ওরফে বাঘা মিয়ার ছেলে।
কুলাউড়া থানা সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মধ্য ব্রাহ্মণবাজারস্থ শিপার চৌধুরী ম্যানশন মার্কেটের শাহিন মিয়ার মালিকানাধীন ‘মা টেলিকম’ দোকানে বুধবার দিবাগত রাতে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। চোর দোকানের সাটারের ৪টি তালা ভেঙ্গে দোকানে ঢুকে বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর, নগদ ২ হাজার ২ শত টাকা সমেত সর্বমোট লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
বিষয়টি থানা পুলিশকে দোকানের মালিক অবহিত করলে চুরির পরদিন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই মোহাম্মদ আমির উদ্দিনসহ পুলিশের একটি চৌকস দলসহ চোরকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের জন্য অভিযানে মাঠে নামে। অভিযানকালে পার্শ্ববর্তী দোকানের সিসিটিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িত চোর কামরুল হাসানকে শনাক্ত করে ব্রাহ্মণবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যমতে চোরাইকৃত বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর, নগদ ২ হাজার ২ শত টাকা ও চুরির কাজে ব্যবহৃত লোহার শাবল, হাতুড়ি, কাঠে সংযুক্ত লোহা কাটার ব্লেড উদ্ধার করে জব্দ করা হয়।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, দোকানের মালিক শাহিন মিয়ার অভিযোগের প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে আসামিকে বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :


















