ঢাকা
,
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব
টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু
মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান
বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান
প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক
শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি
বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা
অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের
মৌলভীবাজারে ইয়াবাসহ আটক-৩
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৩:২৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / 371 বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ (৩) জনকে আটক করা হয়েছে।
কুলাউড়া থানা পুলিশের অভিযানে ২”শ” পিস ইয়াবাসহ আবুল কালাম ফজলু (২৭) এবং আশিদ আলী (২৫) নামে দুই জনকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার (৬ই জুলাই) রাতে কুলাউড়া থানার এসআই আতাউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ পৌরসভার চাতলগাঁও এলাকার পালকি কমিউনিটি সেন্টারের সামনে থেকে দুইজনকে আটক করা হয়।
ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিদ্বয়ের হেফাজত থেকে ২”শ” পিস ইয়াবা ট্যাবলেট এবং ব্যবহারকৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।
এছাড়া জেলা গোয়েন্দা শাখার অপর এক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামছুল হক জুয়েল(৪৮) নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (৬ই জুলাই) রাতে মৌলভীবাজার পৌরসভাস্থ লেইক রোড এলাকায় অভিযান পরিচালনা করে সামছুল হক জুয়েলকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সামছুল হক জুয়েল মৌলভীবাজার শহরের আরামবাগ এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ৭ টি মামলা রয়েছে।
এসব ঘটনায় কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানায় আলাদা আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আজ রোববার আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :




























