ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে কুরআনের বাণীকে সামনে রেখে ইসলামিক দলগুলোর ঐক্যের প্রতিশ্রুতি নবীনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত আমরা ক্ষমতায় গেলে যুবক ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো-খাইরুল হাসান কালীগঞ্জে জামায়াতের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বী জ বিতরণ কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কুলাউড়ায় কৃষিজমি থেকে অ’বৈ’ধ’ভাবে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জ’রি’মা’না পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে হামলা,ভাঙচুর লুটপাট; মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ নবীনগরকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই – নজু নবীনগরে কোরআন অবমাননার অভিযোগে বিক্ষোভ

“খেলা দেখিয়ে পুরস্কার পেল ‘র‌্যাবিটহোল’”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৭:৪৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / ৬৯৭ বার পড়া হয়েছে
print news
159

নিজস্ব প্রতিবেদক || খেলা দেখিয়ে পুরস্কার পেল ‘র‌্যাবিটহোল’।

দেশের তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী সেবাপ্রদানের স্বীকৃতিস্বরূপ ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২২’-এ ‘গণমাধ্যম ও বিনোদন’ বিভাগে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে ক্রীড়া ও বিনোদন জগতের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘র‌্যাবিটহোল’

সোমবার রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত বেসিস অ্যাওয়ার্ডস এর পঞ্চম আসরে প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার প্রদান করা হয়। এবারের ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২২’ জয়ের পাশাপাশি অ্যাপিকটা অ্যাওয়ার্ডস-এর আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্যও নির্বাচিত হয়েছে ‘র‌্যাবিটহোল’।

অ্যাপিকটা অ্যাওয়ার্ডস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতের অস্কার হিসেবে পরিচিত।

এদিন র‌্যাবিটহোল-এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং কঙ্গোর (ডিআরসি) অনারারি কনসাল হিজ এক্সিলেন্সি (এইচই) জিয়াউদ্দিন আদিল।

এ সময় উপস্থিত ছিলেন, র‌্যাবিটহোল-এর হেড অব অপারেশন্স নাজমুল আলম স্বরুপ ও পার্টনারশিপ জেনারেল আহসানুল হাসান সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিওবার্তা প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো যোগ দেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি জনাব মো. জসিম উদ্দিন প্রমুখ।

দেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখা অভিনব এবং দূরদর্শী পণ্য ও সেবা প্রকল্পসমূহকে স্বীকৃতি দিতে এবারের আসরে মোট ৩৬টি ক্যাটাগরিতে ৬৮টি পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্ত সেরা প্রকল্পসমূহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় তথ্যপ্রযুক্তি খাতের অস্কার হিসেবে খ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডস-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে।

দেশের সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবাগুলোকে স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে ধারাবাহিকভাবে আইসিটি অ্যাওয়ার্ডস-এর আয়োজন করে আসছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

২০১৭ সালে বাংলাদেশের জাতীয় দলের ম্যাচ সরাসরি সম্প্রচারের মধ্যে দিয়ে র‌্যাবিটহোলের যাত্রা শুরু হয়। এরপর দ্রুতই র‌্যাবিটহোল সবার কাছে জনপ্রিয়তা পায়।

এই নিউজটি শেয়ার করুন

“খেলা দেখিয়ে পুরস্কার পেল ‘র‌্যাবিটহোল’”

প্রকাশের সময় : ০৭:৪৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২