ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায় দুষ্ট লোকেরা’ অমানবিক নির্যাতনের অভিযোগ, ১১ বছরের শিশুর ধর্ষণ মামলায় চার্জশিট কক্সবাজারে যুবক হত্যা মামলার আসামির পুলিশ হেফাজতে মৃত্যু স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে বিপাকে স্বামী, শেষমেশ নিজেই ফাঁসলেন সোলার সেচে বদলে যাচ্ছে নবীনগরের কৃষির চিত্র কানাডার মাটিতে শুরু জায়েদ-অধরার প্রেমের অধ্যায় মালয়েশিয়ায় অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালী,কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য! শিক্ষার্থীদের সাফল্যে প্রগতি ব্যায়ামাগারের সংবর্ধনা সৎ বাবার বিরুদ্ধে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৫৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • / 355 বার পড়া হয়েছে

গ্রেফতার অভিযুক্ত রাজু মিয়া

দিনাজপুরের ঘোড়াঘাটে খাবারের লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় উদ্ধার করে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার যুবকের নাম রাজু মিয়া (২৫)। তিনি উপজেলার বুলাকীপুর ইউনিয়নের লোহারবন্দ এলাকার ছহির উদ্দিনের ছেলে। রাজু মিয়ার ওই এলাকায় বাড়ি সংলগ্ন একটি দোকান আছে।

শিশুটির বাবা জানান, মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৫টার দিকে বাড়ির পাশে সমবয়সী অন্যদের সঙ্গে খেলতে যায় শিশুটি। তবে তাদের না পেয়ে বাড়িতে ফিরে আসতে থাকে। পথে ওই যুবকের দোকানের সামনে দিয়ে আসার সময় তাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান। বাড়িতে কোনো লোকজন না থাকায় শিশুটিকে ধর্ষণ করেন।

তিনি বলেন, ‘কিছুক্ষণ পর বাড়ির উঠানে এসে আমার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। দেখা যায় তার শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। সঙ্গে সঙ্গে নিকটবর্তী এক ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তার চিকিৎসা চলছে। আমি এ ঘটনার বিচার চাই।’

ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:৫৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪