ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড নবীনগরে চার বছরের শিশুসহ মা নিখোঁজ লন্ডনের বিলাসবহুল হোটেলে মদ খেয়ে সৌদি যুবরাজের মৃত্যু শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি: সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী

গাজীপুরে কাভার ভ্যানের ধাক্কায় ধনেপাতার চাষীর মৃত্যু

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:৩৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • / ৩৩৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ধনেপাতা চাষী  মর্মান্তিক মৃত্যু হয়েছে।  ঘটনাটি ঘটেছে গাজীপুর- আজমতপুর- ইটাখোলা আঞ্চলিক সড়কের মৈশাইর এলাকায় । জানা গেছে, রবিবার ভোরে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা  অঞ্চলের মহাসড়কে মৈহিষের ব্রীজের কাছাকাছি কাভার  ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী ধনেপাতা চাষী গুরুতর আহত হয় । এ দুর্ঘটনায় পায়ে ও মাথায় মারাত্মক  আঘাত পায় এই ধনেপাতা চাষী । পরে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

নিহত ধনেপাতা চাষীর নাম চাঁন  মিয়া (৬০) । সে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রামের মৃত আয়েছ আলীর পুত্র ।
এ বিষয়ে মোক্তারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ বায়েজিদ হোসেন শেখ সবুর বিষয়টি নিশ্চিত করে আমাদের সময়কে জানায়,রবিবার ভোরে কৃষক চাঁন মিয়া বাইসাইকেলে করে  ধনেপাতা নিয়ে  বিক্রির জন্য পার্শ্ববর্তী আওড়াখালি বাজারে যাবার সময় গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের  মৈশাইর ব্রিজের কাছে পৌঁছালে সামনের  দিক থেকে আশা একটি কাভারভ্যান চাপা দেয়। পরে তিনি রাস্তায় পরে গেলে পিছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তার উপরে উঠে পরে।এতে করে সে পায়ে ও মাথায় মারাত্মকভাবে  আহত হন। পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। পরে এ ঘটনা এলাকায় জানাজানি স্থানীয়রা ঘটনাস্থল থেকে সোনার বাংলা ট্রান্সপোর্ট এজেন্সির ঘাতক কাভারভ্যান ঢাকা মেট্রো, ট ২৪-৭৯২৩ এবং পিকআপ ভ্যান ঢাকা মেট্রো,  ন ১৩-৯৪৮৩ টি  আটক করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ মারুফ হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে,লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সড়ক পরিবহন ২০১৮ আইনে  মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

গাজীপুরে কাভার ভ্যানের ধাক্কায় ধনেপাতার চাষীর মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৩৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪