ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপুকে চুমু দেওয়া সেই আদনান কে? বিয়ের সাজ ঘিরে রহস্য একের পর এক অভিযোগে আলোচনায় পারসা মান্দার ১১ কলেজে অধিকাংশ শিক্ষার্থী ফেল, পাসের হার ২০ শতাংশের নিচে নবীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা, আবেদন শুরু ৫৬ জেলায় কালীগঞ্জে মেম্বারের বাড়ি থেকে সাতটি গরু চুরি কালীগঞ্জে শুক্রবারে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার , শনিবারে আরো একজনের মরদেহ উদ্ধার  কালীগঞ্জে জুয়া ও মাদকের বিরুদ্ধে স্থানীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ

অপুকে চুমু দেওয়া সেই আদনান কে? বিয়ের সাজ ঘিরে রহস্য

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:১৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 12 বার পড়া হয়েছে

বিয়ের সাজে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। পাশে বরবেশে এক যুবক। মেহেদি অনুষ্ঠানে হঠাৎ অপুকে চুম্বনও করলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা। তবে কি আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অপু? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প?

অপুকে চুম্বন করা ওই যুবকের নাম আদনান আজাদ। ভিডিওতে তাদের রোমান্টিক মুহূর্ত দেখে অনেকেই নতুন সম্পর্কের গুঞ্জন তুললেও বাস্তবে এটি কোনো বিয়ের আয়োজন নয়। বরং নতুন সিনেমার প্রচারণার অংশ হিসেবেই বর-কনের সাজে হাজির হয়েছেন তারা।

এর আগে গত ১৫ অক্টোবর আদনানের সঙ্গে কয়েকটি রোমান্টিক ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। সেসব ছবি ঘিরেও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

অপু ও আদনানের পরিচয় প্রায় ১৮ বছরের। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। ওই সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়ক হিসেবে অভিষেক হয় আদনানের। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তা পান অপু বিশ্বাস। তবে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান।

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজের পরিকল্পনা করছেন তারা। অপু বিশ্বাস জানিয়েছেন, আদনান বড় পরিসরে একটি সিনেমা নির্মাণ করতে চান। এ জন্য দেশের বাইরে থেকে ভালো একটি টিম আনার পরিকল্পনাও রয়েছে। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে কথাবার্তা চলছে।

অর্থাৎ, বিয়ের সাজ, মেহেদি কিংবা চুম্বনের দৃশ্যের সঙ্গে বাস্তব বিয়ের কোনো সম্পর্ক নেই। নতুন সিনেমাকে ঘিরেই অপু ও আদনানের এই আয়োজন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

অপুকে চুমু দেওয়া সেই আদনান কে? বিয়ের সাজ ঘিরে রহস্য

প্রকাশের সময় : ১০:১৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬