ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতালিতে রিজভীর সঙ্গে আমান উল্লাহ আমানের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান  বাংলাদেশ ভ্রমণের নতুন হিসাব, নিজের জেলা ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে বিএসএফের গুলির অভিযোগ, বাংলাদেশে এসে গ্রেপ্তার দুই ভারতীয়—মিলছে না বক্তব্য সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক কালীগঞ্জের রাবেয়া স্কুলে অনিয়মের অভিযোগ, তদন্ত পাঁচ মাসেও শেষ হয়নি হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানত না বাংলাদেশ ব্যাংক পলাশে জমি নিয়ে বিরোধ, স্থাপনা নির্মাণে বাধার অভিযোগ বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বেলাব উপজেলা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত গঙ্গাচড়ায় দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরি শুরু

১০ বছরের সম্পর্কে ইতি, বিচ্ছেদের পথে প্রীতম-শাহতাজ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 20 বার পড়া হয়েছে

দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম ও শাহতাজ। পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার ভিত্তিতেই তারা বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন তারা।

বিবৃতিতে প্রীতম ও শাহতাজ জানান, একসঙ্গে কাটানো দীর্ঘ সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা দুজনই কৃতজ্ঞ। পাশাপাশি ভবিষ্যতেও একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা থাকবে বলে জানিয়েছেন।

তারা বলেন, সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।

তাদের ভাষ্য, বিচ্ছেদের সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি। নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা, অনেক চিন্তাভাবনা এবং পরিবারের সমর্থন ও সম্মতির পরই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে থাকা প্রীতম ও শাহতাজ জীবনের নতুন অধ্যায় আলাদাভাবে শুরু করতে চান।

এই সময়ে তাদের ব্যক্তিগত জীবন, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখাতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। পাশাপাশি বিষয়টি সহমর্মিতা ও সম্মানের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন। সবশেষে দীর্ঘদিন পাশে থাকা এবং ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শাহতাজ। এর আগে থেকেই তাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বিয়ের পরও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও স্মৃতি শেয়ার করতে দেখা গেছে তাদের।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

১০ বছরের সম্পর্কে ইতি, বিচ্ছেদের পথে প্রীতম-শাহতাজ

প্রকাশের সময় : ০৪:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬