ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎ব্লাড ক্যানসার রোগীকে রক্তদান: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়লেন ওবায়দুল করিম আকাশ ‎ চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার নরসিংদীর ঘোড়াশালের ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  ২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

“আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:৪৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 148 বার পড়া হয়েছে

ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে ইউরোপের দেশ স্পেনে পাড়ি জমিয়েছিলেন গাজীপুরের কালীগঞ্জের তরুণ ইউসুফ হাসান আলিফ। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ২৭ বছর বয়সী এই প্রবাসী বাংলাদেশি।

রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটের দিকে স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসোয়েলা জেলার পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে ক্যানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে আগুন লাগে।

জানা গেছে, ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেল আনতে গ্যারেজে ঢুকেছিলেন আলিফ। এ সময় একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আলিফসহ তিনজন দগ্ধ হন। ঘটনাস্থলেই চিকিৎসকরা আলিফকে মৃত ঘোষণা করেন। অপর দুই সহকর্মীকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আলিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মামাতো ভাই ও বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল।

নিহত আলিফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুনের ছেলে। জীবিকার তাগিদে গত জুনে তিনি স্পেনে যান। স্বজনদের ভাষ্য, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে তিনি কাজের অনুমতিও পেয়েছিলেন।

অগ্নিকাণ্ডের সময় বাঁচার জন্য সহকর্মীদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আকুতি জানিয়েছিলেন আলিফ। সেখানে তিনি লিখেছিলেন, “আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে যাইতাছে।” তাঁর সেই শেষ আকুতি আর্তনাদ হয়েই থেকে গেল।

আলিফের আকস্মিক মৃত্যুতে স্পেনের বাংলাদেশি প্রবাসী কমিউনিটি এবং গাজীপুরের কালীগঞ্জের উত্তরগাঁও এলাকায় নেমে এসেছে গভীর শোক।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

“আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত

প্রকাশের সময় : ০৫:৪৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬