ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
থানায় হামলার পর এবার বিএনপি এমপির বাড়িতে আগুন, উত্তাল গোপালগঞ্জ! বক্স অফিসে ইতিহাস গড়ল ‘রামায়ণ’, সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার শীর্ষ পাঁচে! গুড টাচ হোক বা ব্যাড টাচ, ব্যথা তো ব্যথাই’—কী বোঝাতে চাইলেন তিনি? বাবাকে দেখার আগেই অনিশ্চয়তায় অনাগত সন্তান, স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে দিশেহারা পরিবার। শিক্ষক-ছাত্রীর ভিডিও ভাইরাল, শাস্তির দাবিতে রাজপথে শিক্ষার্থীরা আপনার ফেসবুকও কি বন্ধ হচ্ছে? ১৪ ডিসেম্বর থেকে মুছে যাবে যেসব প্রোফাইল! ১৯ যাত্রীর বৈদ্যুতিক বিমান, এক চার্জে পাড়ি দেবে ৪০০ কিমি চন্দনের হাটে পরিত্যক্ত ঘরে জুয়ার আসর, সরঞ্জামসহ গ্রেপ্তার ৬ লন্ডনে হামলার মুখে নাহিদ, অভিযোগ আ. লীগ কর্মীদের বিরুদ্ধে রামিসা হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে কি আজ?

১৯ যাত্রীর বৈদ্যুতিক বিমান, এক চার্জে পাড়ি দেবে ৪০০ কিমি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 7 বার পড়া হয়েছে

বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান তৈরিতে নতুন সাফল্য পেয়েছে চীন। দেশটির তৈরি ১৯ আসনের একটি বৈদ্যুতিক বিমান প্রথমবারের মতো পাইলট ও পরীক্ষক নিয়ে সফলভাবে আকাশে উড়েছে।

শনিবার (১৪ নভেম্বর) চীনের পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন হয়। প্রায় ১০ টন ওজনের বিমানটিতে ছিলেন দুজন পাইলট ও একজন ফ্লাইট পরীক্ষক।

পরীক্ষামূলক উড্ডয়ন চলে ১৬ মিনিট ৩৮ সেকেন্ড। এ সময় বিমানটি ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ পাড়ি দেয়। নির্মাতা দলের দাবি, পরীক্ষার সময় কোনো সমস্যা হয়নি। বিমানের সব কার্যক্রম প্রত্যাশা অনুযায়ী সম্পন্ন হয়েছে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি বিমানটির চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন হয়েছিল।

সিই-২৫এ নামের এই বিমান তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কম্যাক)। এটি প্রতিষ্ঠানটির প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান।

বিমানটি মূলত কাছাকাছি শহরগুলোর মধ্যে যাত্রী পরিবহনের জন্য তৈরি করা হয়েছে। এতে একসঙ্গে ১৯ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম বিমানটি একবার চার্জে ৪০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে।

বিমানটির ডানার ওপর বসানো বিশেষ বৈদ্যুতিক পাখা বা ফ্যানের মাধ্যমে এটি চলবে। এর নকশা ও প্রযুক্তি তৈরিতে কম্যাকের সঙ্গে যুক্ত রয়েছে বিশ্বের অন্যতম বড় ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান।

বাণিজ্যিক ব্যবহারের অপেক্ষা

বিমানটির ১৯টি চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এবার পাইলট নিয়ে উড্ডয়নও সফল হলো।

বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমতি পেতে বিমানটির নির্মাতারা প্রয়োজনীয় সনদের আবেদন করেছে। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সেই আবেদন গ্রহণ করেছে। তবে বাণিজ্যিকভাবে চলাচল শুরুর আগে আরও কিছু পরীক্ষার ধাপ পার হতে হবে।

বৈদ্যুতিক শক্তিতে চালিত এই বিমান সফল হলে স্বল্প দূরত্বে যাত্রী পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। প্রচলিত জ্বালানির বদলে বিদ্যুতে চলায় বিমান চলাচলে জ্বালানির ব্যবহার কমানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

১৯ যাত্রীর বৈদ্যুতিক বিমান, এক চার্জে পাড়ি দেবে ৪০০ কিমি

প্রকাশের সময় : ০৭:১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬