ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন গঙ্গাচড়ায় সাপ খেলার আসরে হত্যাকাণ্ড, মুন্সিগঞ্জে ধরা ৪ প্রতিষ্ঠাবার্ষিকীতে গঙ্গাচড়ার রাজপথে বিএনপির আনন্দ মিছিল চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা নরসিংদীতে বাবার বিরুদ্ধে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মাদকবাহী গাড়ি ছাড়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভ কালীগঞ্জে সার মজুতে অনিয়ম, দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমান মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য

নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 4 বার পড়া হয়েছে

নরসিংদীর শিবপুর উপজেলায় ঘুমন্ত বাবাকে খুনের অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে । ‌শুক্রবার ভোররাত ৪টার পর উপজেলার ভরতেরকান্দী পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের নাম আব্দুল বাছেদ ৬১। অভিযুক্ত  বড় ছেলের  নাম সাকিল (৩৫)।

এ বিষয়ে নিহতের ছোট ছেলে ও মেয়েদের দাবি, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় ভোররাতে বাবার ওপর হামলা চালায় সাকিল। এ সময় আব্দুল বাছেদকে রক্ষা করতে এগিয়ে গেলে আহত হন তার স্ত্রী ও ছোট ছেলে। একপর্যায়ে ঘটনাস্থলেই আব্দুল বাছেদের মৃত্যু হয়।

পরে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এবং ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, ভরতেরকান্দী এলাকায় ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্ত সাকিলকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে, এ ঘটনার পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ। বার্ধক্যে যে সন্তানের কাছে আশ্রয় পাওয়ার কথা, সেই সন্তানের হাতেই প্রাণ হারান আব্দুল বাছেদ। মর্মান্তিক এ ঘটনায় হতবাক স্থানীয়রাও।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন

প্রকাশের সময় : ০৯:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬