ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদকবাহী গাড়ি ছাড়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভ কালীগঞ্জে সার মজুতে অনিয়ম, দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমান মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন

বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:২৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 108 বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল পুরস্কার জিতেছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। টুর্নামেন্টজুড়ে অসাধারণ ধারাবাহিকতা, ম্যাচ নিয়ন্ত্রণ এবং নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই সম্মান তুলে দেওয়া হয় তার হাতে।

স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা রদ্রি পুরো বিশ্বকাপজুড়েই দলের খেলার ছন্দ নিয়ন্ত্রণ করেছেন। আক্রমণ গড়ে তোলা থেকে শুরু করে রক্ষণ সামলানো— সব ক্ষেত্রেই ছিলেন অনন্য। অনেকের মতে, তিনি যেন মাঠের ‘অর্কেস্ট্রার পরিচালক’, যার নির্দেশনায় ছন্দে চলেছে স্পেনের পুরো দল।

এই স্বীকৃতির মাধ্যমে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন রদ্রি। এর আগে তিনি জিতেছেন ব্যালন ডি’অর, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, চারটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো)। এবার সেই গৌরবময় অর্জনের তালিকায় যোগ হলো বিশ্বকাপের শিরোপা এবং টুর্নামেন্টসেরার মর্যাদাও।

রদ্রির নেতৃত্বে মাঝমাঠে আধিপত্য বিস্তার করেই ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেছে স্পেন। ব্যক্তিগত ও দলীয়—দুই ক্ষেত্রেই এটি তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় সাফল্য।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

প্রকাশের সময় : ০৫:২৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬