ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড পাখির প্রতি ভালোবাসায় অনন্য মাছ বিক্রেতা জসিম শব্দে ঘুম ভাঙতেই ভয়াবহ দৃশ্য, পানের বরজে মিলল মায়ের মরদেহ। গোপালগঞ্জে আইজিপির সঙ্গে তিন বাহিনীর ডিজির উপস্থিতি প্রবাসে নিরাপত্তাহীনতা, দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ গেল বাংলাদেশি ব্যবসায়ীর! ঝালকাঠিতে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, প্রাণ গেল হেল্পারের! সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার গভীর রাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার পর্যটকদের জন্য দুঃসংবাদ, সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ বসতঘরে ট্রাক ঢুকে কেড়ে নিল ৩ মাসের শিশুর প্রাণ

রিয়ালের জালে সাত গোল! নারী এল ক্লাসিকোয় বার্সার বিধ্বংসী জয়

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 108 বার পড়া হয়েছে

সাত গোল যেন পিছুই ছাড়ছে না ফুটবলের! এক দিন আগে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচে দেখা গিয়েছিল সাত গোলের রোমাঞ্চ। এবার স্পেনের নারী ফুটবলেও দেখা গেল একই গোলবন্যা। নারী এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে লিগা এফের মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। মাত্র চতুর্থ মিনিটেই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ক্লদিয়া পিনা।

এরপর রিয়ালের ওপর ঝড় তোলেন এই ফরোয়ার্ড। ২৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন পিনা। মাত্র চার মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৩৩ মিনিটে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনের গোলে বার্সেলোনার ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নিজের চতুর্থ গোল করেন পিনা। ৪৪ মিনিটে রিয়ালের জালে বল পাঠিয়ে বার্সেলোনাকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আক্রমণের তীব্রতা কিছুটা কমলেও রিয়ালের দুর্ভোগ কমেনি। ৫৫ মিনিটে এভা পায়োর গোলের পর ব্যবধান দাঁড়ায় ৬-০। ম্যাচ শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে সিডনি শেরটেনলেইবের গোলে বার্সেলোনা পায় ৭-০ গোলের বিশাল জয়।

এই ম্যাচে চার গোল করে এল ক্লাসিকোর ইতিহাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এক ম্যাচে চার গোল করা প্রথম বার্সেলোনা নারী খেলোয়াড়ের কীর্তি গড়েছেন পিনা।

অন্যদিকে পুরো ম্যাচেই ছন্নছাড়া ছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে শ্রোডারের একটি শট ঠেকিয়ে বার্সেলোনাকে স্বস্তি দেন গোলরক্ষক কাতা কোল। আথেনেয়ার কাছেও গোলের সুযোগ এসেছিল, তবে সেটিও কাজে লাগাতে পারেনি রিয়াল।

মাঠের বাইরেও দিনটি ছিল বার্সেলোনার জন্য বিশেষ। ম্যাচটি দেখতে স্পটিফাই ক্যাম্প ন্যুতে উপস্থিত ছিলেন ৪০ হাজার ৫৩৩ দর্শক। লিগা এফের ইতিহাসে এক ম্যাচে এটিই সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড।

সাত গোলের জয়, ক্লদিয়া পিনার চার গোল এবং দর্শক উপস্থিতির নতুন রেকর্ড—সব মিলিয়ে নারী এল ক্লাসিকোর রাতটি স্মরণীয় করে রাখল বার্সেলোনা।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

রিয়ালের জালে সাত গোল! নারী এল ক্লাসিকোয় বার্সার বিধ্বংসী জয়

প্রকাশের সময় : ১০:১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬