ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / ৩৭৩ বার পড়া হয়েছে
১৬৯

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশনায় মঙ্গলবার (২৬শে আগস্ট) সকালের দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকনের নেতৃত্বে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় উপজেলার আওতাধীন অবৈধ বালুমহালগুলোতে অভিযান চালিয়ে আনুমানিক ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন সেনাবাহিনীর একটি দল।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এলাকার পরিবেশ ও প্রতিকুল রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

তিনি জানান, সম্প্রতি সম্ভাব্য বালু উত্তোলনস্থলে লাল পতাকা টাঙানো ও বাঁশের ব্যারিকেড বসিয়ে ট্রাক চলাচল বন্ধ করা হয়েছিল। নদী, পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি সুরক্ষার স্বার্থে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মেনে চলার জন্য শ্রীমঙ্গল উপজেলার জনসাধারণের প্রতি অনুরোধ ও পাশাপাশি আহ্বান জানান তিনি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় হতে পারে পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ বহন করবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

প্রকাশের সময় : ০৫:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫