ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

সিঙ্গাপুরের জোড়া আত্মঘাতি গোল, শেষ মিনিটে হাসলো বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • / ৯৩১ বার পড়া হয়েছে
১৩০

বিশেষ সংবাদদাতা, প্রতিদিনের পোস্ট || সিঙ্গাপুরের জোড়া আত্মঘাতি গোল, শেষ মিনিটে হাসলো বাংলাদেশ।

বাংলাদেশ ও সিঙ্গাপুর অনূর্ধ্ব-১৭ দলের ম্যাচে তিনটি গোল হয়েছে। গোল তিনটিই সিঙ্গাপুর করেছে। একবার তারা বল পাঠিয়েছে বাংলাদেশের জালে, আর নিজেদের জালে দুইবার।

বাংলাদেশের বিপক্ষে দুর্দন্ত লড়াই করেও শেষ পর্যন্ত জোড়া আত্মঘাতি গোলে সিঙ্গাপুরের কিশোররা হেরেছে। আজ বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফাকা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে ২-১ গোলে।

ম্যাচের তৃতীয় মিনিটেই বাংলাদেশ এগিয়ে যেতে পারতো। সিঙ্গাপুরের গোলরক্ষককের ভুলে নাজিম উদ্দিন বল পেয়ে যান। বল নিয়ে বিপক্ষের গোলসীমানায় নাজিম ঢুকে পড়েন। তার বাঁ-পায়ের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেলে হতাশায় পোড়ে বাংলাদেশ। এদিকে সিঙ্গাপুর বেঁচে যায়।

১০ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোল এগিয়ে যায় বাংলাদেশ। নাজিম উদ্দিন বাঁ-প্রান্ত থেকে উড়ন্ত ক্রস করেন সতীর্থ মিরাজুলের উদ্দেশ্যে, কিন্তু সেই বল বিপদমুক্ত করতে গিয়ে হেড করে নিজেদের জালেই জড়িয়ে দেন সিঙ্গাপুরের ডিফেন্ডার ব্রাইডেন গোহ।

২৭ মিনিটে সিঙ্গাপুর সমতায় ফেরে। সতীর্থের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের মাথা থেকে মুহাম্মদ সাইয়াজয়ান ডান পায়ের শটে গোল করেন। শটটি নেন, তা ঝাঁপিয়ে পড়েও রুখতে পারেননি গোলরক্ষক সোহানুর রহমান।

নির্ধারিত ৯০ মিনিট পর রেফারি ইনজুরি সময় দেন ৮ মিনিট। ওই বাড়িয়ে দেওয়া সময়ের ৭ম মিনিটে বাংলাদেশ পেয়ে যায় জয়সূচক গোল।

মোহাম্মদ রাতুল সিঙ্গাপুরের গোলমুখে লম্বা থ্রো করেন। জটলার মধ্যে সিঙ্গাপুর গোলরক্ষক আইজাক লি বল নিয়ন্ত্রণ করতে পারেননি। তার হাত ফস্কে জালে ঢুকে যায়। গোল পেয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের পরের ম্যাচ শুক্রবার সন্ধ্যা ৭ টায় ভুটানের বিপক্ষে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

সিঙ্গাপুরের জোড়া আত্মঘাতি গোল, শেষ মিনিটে হাসলো বাংলাদেশ

প্রকাশের সময় : ০৪:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২