ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে নারী ও মাদকসহ দুই যুবক আটক সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার নবাগত পুলিশ সুপারের সঙ্গে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় কালীগঞ্জে সাংবাদিক  আল-আমিন দেওয়ান আল আবেদীর ৪৯তম জন্ম দিন উদযাপিত  ১৩ টি এয়ারগান গুলি জব্দ হলেও উল্লেখ নেই! ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-ইউএনও, এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে ১৮শ প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ অপপ্রচারের বিরুদ্ধে জরুরী সংবাদ সম্মেলন করেছেন ইউ’পি চেয়ারম্যান শামীম মোল্লা মৌলভীবাজারে বিএনপির শীর্ষ নেতৃত্বের লড়াই

নবীনগরে নারী ও মাদকসহ দুই যুবক আটক

নবীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে

নারী ও মাদকসহ দুই যুবক আটক

১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ও নারীসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোট রোডের কালিবাড়ি সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক তরুণীসহ দুই যুবককে আটক করে নবীনগর থানা পুলিশ।

পুলিশ জানায়-গোপন সংবাদের ভিত্তিতে রাতে বই বিচিত্রা লাইব্রেরির মালিক উদয় শংকরের কালিবাড়ি নিকটস্থ বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ছেলে চন্দন শংকরসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

পুলিশের দাবি- দীর্ঘদিন যাবত এ বাসায় গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনের পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ড চলছিল। এ সব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে।

নবীনগরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রাখা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নবীনগর থানার ওসি মোরশেদুল ইসলাম চৌধুরী জানান-“আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে নারী ও মাদকসহ দুই যুবক আটক

প্রকাশের সময় : ০৪:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬