ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নিজের জীবনের ঝুঁকি নিয়ে তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

“স্বামী সেজে অন্ধকারে গৃহবধূর সর্বনাশ করেন মাসুদ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:২৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / 684 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || স্বামী সেজে অন্ধকারে গৃহবধূর সর্বনাশ করেন মাসুদ|

স্বামী সেজে ঘুমিয়ে থাকা এক গৃহবধূকে অন্ধকারে ধর্ষণ করেছে মাসুদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জেলার কুলিয়ারচরের ফরিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে মাসুদ মিয়াকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেছে পুলিশ।

অভিযুক্ত মাসুদ মিয়া কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনার শিকার হন ওই গৃহবধূ। তিনি তার বসতঘরে মেয়ের সঙ্গে একটি চৌকিতে ঘুমাচ্ছিলেন। আর তার স্বামী ঘরের অন্য আরেকটি চৌকিতে ছেলের সঙ্গে ঘুমাচ্ছিলেন।

এ সময় টিনের ঘরের বেড়ার ফাঁকা দিয়ে বাইরে থেকে দরজা খুলে ঘরে প্রবেশ করে মাসুদ। সে চুপিচুপি ওই গৃহবধূর বিছানায় গিয়ে স্বামী বেশে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। ওই সময় ওই গৃহবধূ তন্দ্রাচ্ছন্ন থাকায় মাসুদকে স্বামী মনে করে কোনো বাধা দেননি।

এ ঘটনা শেষে মাসুদ যখন দরজা খুলে বাইরে যেতে চায়, তখন গৃহবধূ লাইট জ্বালিয়ে দেখতে পান লোকটি তার স্বামী নয়- প্রতিবেশী মাসুদ। এ সময় গৃহবধূর চিৎকার শুনে স্বামী-সন্তানরা এগিয়ে এলে মাসুদ দৌড়ে পালিয়ে যায়।

কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে কিশোরগঞ্জের কোর্টে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“স্বামী সেজে অন্ধকারে গৃহবধূর সর্বনাশ করেন মাসুদ”

প্রকাশের সময় : ০৮:২৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২