ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“বিএনপির সমাবেশে সহযোগিতা করছে আওয়ামী লীগ: কাদের”

রিপু
  • প্রকাশের সময় : ১২:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৪৯৯ বার পড়া হয়েছে
৭৫

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপির সমাবেশে সহযোগিতা করছে আওয়ামী লীগ: কাদের|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার বিএনপির সমাবেশে বাধা দেয়নি, বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে। তাদের সমাবেশে লোক সমাগম হলে বলে, সরকার ব্যর্থ। আবার লোক সমাগম না হলে বলে, সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সরকার কিংবা আওয়ামী লীগ কখনো বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, করবেও না।’

আজ বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা মন গড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে তাদের সমাবেশের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছে।’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের কোনো বাধা ছিল কি? এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘পরিবহন ধর্মঘটও তো হয়নি, তাহলে চট্টগ্রামে তাদের (বিএনপির) জনসভাস্থলই পূর্ণ হয়নি কেন?’

খুলনার সমাবেশ বাধাগ্রস্থ করতে বাস ধর্মঘটের যে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সেখানেও সরকার বা আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করেনি, করবেও না।’

ওবায়দুল কাদের বলেন, ‘ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক শ্রমিক, তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে সরকার বা আওয়ামী লীগের কি করার আছে?’

‘ওয়ান ইলেভেন আওয়ামী লীগ সৃষ্টি করেছিল’- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘ওয়ান ইলেভেনের আগে ক্ষমতায় কারা ছিল? বিএনপিই তখন তাদের দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার লক্ষ্যে আইন সংশোধন করে বিচারপতিদের বয়স বাড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছিল। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করেছিল।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার সৃষ্টি এবং এম এ আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল বিএনপি। এমতাবস্থায় ১/১১ তে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বিএনপির সমাবেশে সহযোগিতা করছে আওয়ামী লীগ: কাদের”

প্রকাশের সময় : ১২:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২