ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

এশিয়ান এজের শোয়েব চৌধুরীর দুই মামলা হাইকোর্টে বাতিল হয়েছে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১২:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ২৪৭ বার পড়া হয়েছে
৬৭

জ্যেষ্ঠ প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট ||এশিয়ান এজের শোয়েব চৌধুরীর দুই মামলা হাইকোর্টে বাতিল হয়েছে |

দ্য এশিয়ান এজ পত্রিকার এডিটরিয়াল বোর্ডের চেয়ারম্যান শেয়েব চৌধুরীর বিরুদ্ধে এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের দায়ের করা মানহানির দুইটি মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

৩ নভেম্বর (বৃহস্পতিবার) বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি মো: আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক। তিনি জানান, মামলা দুটির অভিযোগপত্র ২০২০ সালে আদালতে দাখিল করা হয়েছিল। এরপর সেগুলোর প্রসিডিংস কোয়াশ (বাতিল) চেয়ে হাইকোর্টে পৃথক আবেদন করা হয়। আজ ২ টি মামলার ওপর রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে মামলা দুটি বাতিল করা হয়েছে।

২০১৯ সালের ২৪ অক্টোবর দ্য এশিয়ান এজ পত্রিকায় ‘এ মনস্টার বিহাইন্ড স্পয়েলিং ব্যাংকস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংককে জড়িয়ে প্রতিবেদনে মানহানিকর সংবাদ পরিবেশন করা হয়েছে, এমন অভিযোগে আদালতে দুইটি আলাদা মামলা দায়ের করা হয়।

২০১৯ সালের ৫ নভেম্বর এক্সিম ব্যাংকের জ্যেষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী ও একই বছরের ১১ নভেম্বর নাসা গ্রুপের পরামর্শক লে. কর্নেল সিরাজুল ইসলাম (অব.) বাদী হয়ে এশিয়ান এজের শোয়েব চৌধুরীসহ পত্রিকার ছয় সাংবাদিকের বিরুদ্ধে আলাদা দুইটি মানহানি মামলা করেন।
মামলা দায়েরের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। ২০২০ সালের জুনের প্রথম দিকে পিবিআই পাঁচজন আসামিকে বাদ দিয়ে শুধু শোয়েব চৌধুরীকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। মেহেদী /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

এশিয়ান এজের শোয়েব চৌধুরীর দুই মামলা হাইকোর্টে বাতিল হয়েছে

প্রকাশের সময় : ১২:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২