ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্য টিসিবি পন্য বিক্রয় শুরু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / ২১৮ বার পড়া হয়েছে
৭৬

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্য নিত্যপ্রয়োজনীয় পণ্য-সামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দূপুর ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে পৌর মার্কেট প্রাঙ্গণে পণ্য-সামগ্রী বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।

মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সহযোগিতায় বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, উপজেলা নির্বাহী অফিসার মো: শরিফ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহিদা সুলতানা প্রমুখ।

আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে জেলায় ৭২ হাজার কার্ডধারী পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য-সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। এ সুবিধার আওতায় উপকারভোগী প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুরের ডাল ৭০ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা, ছোলা ৫০ টাকা কেজি ক্রয় করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্র মতে জানা যায়।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্য টিসিবি পন্য বিক্রয় শুরু

প্রকাশের সময় : ০৪:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩