ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

সাজাপ্রাপ্ত পলাতক আসামি পারভীন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:১৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • / ২০৬ বার পড়া হয়েছে
৫৯

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দু’টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি পারভীন বেগম (৪০)-কে বুধবার রাতে উপজেলার শাহবাজপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পারভীন বেগম উত্তর শাহবাজপুর ইউপির কুমারশাইল গ্রামের নূর ইসলামের স্ত্রী। বৃহস্পতিবার(২৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার রাতে বড়লেখা থানার এসআই এএইচএম মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই রুমি আক্তার ও এএসআই হরিধন দেবনাথসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির শাহবাজপুর এলাকা থেকে দু’টি মামলার সাজাপ্রাপ্ত আসামি পারভীন বেগমকে গ্রেপ্তার করা হয়।
পারভীন বেগমের বিরুদ্ধে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আদালত সাত মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া পারভীনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, গ্রেপ্তারকৃত পারভীন বেগম একটি মামলায় সাজাপ্রাপ্ত এবং অপর একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

সাজাপ্রাপ্ত পলাতক আসামি পারভীন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:১৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩