ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শান্তি, সম্পাদক উজ্জ্বল

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ১২:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২১৪ বার পড়া হয়েছে
৬৩

নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শান্তি, সম্পাদক উজ্জ্বল। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক ২০২৫-২৬ কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ভোটে দুই বছরের জন্য ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সভাপতি পদে দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি ও সাপ্তাহিক মলয়া পত্রিকার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি ও সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি মোস্তাক আহম্মেদ উজ্জল নির্বাচিত হয়েছেন।

প্রেসক্লাবের নতুন কার্যনিবার্হী কমিটির সহ-সভাপতি পদে এশিয়ান টিভি ও দেশ রূপান্তর প্রতিনিধি মোহাম্মদ জহিরুল হক, সহ-সাধারণ সম্পাদক পদে প্রথম ভোর পত্রিকার প্রতিনিধি কামরুল ইসলাম, কার্যকরী সদস্য পদে মানবজমিন ও মাই টিভির প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রভর্তী শ্যামল, মোহনা টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি সাইদুল আলম সোহরাব নির্বাচিত হয়েছেন।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী দুপুর দুইটায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এর আগে ৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন: সিনিয়র সহ-সভাপতি পদে তাজুল ইসলাম (দৈনিক ঢাকা) অর্থ সম্পাদক পদে মনিরুল ইসলাম বাবু (প্রজাবন্ধু), দপ্তর ও আপ্যায়ন সম্পাদক পদে মো. সেলিম রেজা (দৈনিক জনতা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এস এ রুবেল (সরোদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শফিকুল ইসলাম (দৈনিক ফ্রন্টিয়ার)। নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ঐক্যবদ্ধভাবে মূলধারার সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শান্তি, সম্পাদক উজ্জ্বল

প্রকাশের সময় : ১২:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫