ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের গাজীপুর-৫ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান:
  • প্রকাশের সময় : ০৮:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ২৪৩ বার পড়া হয়েছে
১৭২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন ঘিরে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে বিভিন্ন দলের সাতজন প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং একজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বিভিন্ন দলের  মোট ৯জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করে ছিলেন।সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্র্মতা এটিএম কামরুল ইসলামের নিকট তাঁর মনোয়নপত্র জমা দেন। এসময় উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম,  আশরাফী হাবিবুল্লাহ, মো. খায়রুল আহসান মিন্টু ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান উপস্থিত ছিলেন। পরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে মনোনীত প্রার্থী মোঃ আল আমিন দেওয়ান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্র্মতা এটিএম কামরুল ইসলামের নিকট তাঁর মনোয়নপত্র জমা দেন। এসময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূইয়া, উপজেলা সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, আলহাজ্ব দেওয়ান সফিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পরে গণফোরাম মনোনীত প্রার্থী মোঃ কাজল ভুইয়া (উদীয়মান সূর্য), জনতার দল মনোনীত প্রার্থী আজম খান (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান (হাত পাখা), বাংলাদেশ খিলাফত মজলিস মনোনীত প্রার্থী রুহুল আমিন (রিকসা) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ খায়রুল হাসান (দাঁড়িপাল্লা) নিজ নিজ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন। বিকেলে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ডাঃ শফিউদ্দিন সরকার (লাঙ্গল) গাজীপুর রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন। সব মিলিয়ে গাজীপুর-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন । গণফোরামের অপর প্রার্থী মোঃ সোহেল মিয়া (উদীয়মান সূর্য) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা প্রদান করেননি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের গাজীপুর-৫ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

প্রকাশের সময় : ০৮:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫