ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয় ৫ ব্যবসায়ীকে ১৯০০০ টাকা জরিমান মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে লিখিত;মির্জা ফখরুল নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “কর্মরত ডাক্তার অনুপস্থিত”  মাধবদীর আলোচিত আমেনা হত্যাকান্ডের রহস্য উন্মোচন “সৎ পিতার হত্যার দায় স্বীকার” হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ আমতলীতে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিককে গণধোলাই

“গণতন্ত্রের জন্য, সুষ্ঠু ভোটের জন্য লড়াই করেছেন বেগম জিয়া” ফজলুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান:
  • প্রকাশের সময় : ১০:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ১৪৯ বার পড়া হয়েছে
৯৭

জেল,জুলুম, অত্যাচার মোকাবেলা, আন্দোলন ও ত্যাগের বিনিময়ে আপসহীন নেত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া। আপসহীনতা ও তার শিষ্টাচারের মাধ্যমেই বেগম খালেদা জিয়া সর্বমহলের ভালোবাসায় দেশনেত্রী হয়েছেন। গণতন্ত্রের জন্য, সুষ্ঠু ভোটের জন্য লড়াই করেছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি শুধু একজন রাজনীতিক নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এ সব বলেন।রবিবার (১১ জানুয়ারী) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গোল্লারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু।পবিত্র মিলাদ ও দোয়া মাহফিলে আপোষহীন আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফিরাত কামনা সহ দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনা করা হয়। এ সময় জামালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ দল-মত নির্বিশেষে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।এ সময় অন্যান্যের মাঝে বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জয়নাল আবেদীন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. আলী হোসেন, জেলা কৃষক দল সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

“গণতন্ত্রের জন্য, সুষ্ঠু ভোটের জন্য লড়াই করেছেন বেগম জিয়া” ফজলুল হক মিলন

প্রকাশের সময় : ১০:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬