ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

গাজীপুরে কর্মচারীকে বাঁচাতে গিয়ে মালিক নিহত

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান:
  • প্রকাশের সময় : ১০:৫৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ১৫২ বার পড়া হয়েছে
১৩১

গাজীপুরের কালীগঞ্জে এক দোকান কর্মচারীর সাথে তুচ্ছ ঘটনা কথা কাটাকাটি ও মারামারির একপর্যায়ে  মালিক বাঁচাতে এগিয়ে আসলে তিনি প্রাণ হারায়। এ ঘটনায় তিন জনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ । শনিবার (১৭ই জানুয়ারি) বেলা ১১ টার দিকে কালীগঞ্জে পৌরসভা এলাকা সংলগ্ন ঘটনাটি ঘটে । ঘটনায় নিহত দোকান মালিক লিটন চন্দ্র ঘোষ ওরফে কালী (৫৫) তিনি চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষ ওরফে কালুর ছেলে।
জানা গেছে, কালীগঞ্জ পৌরসভা সংলগ্ন তাঁর মালিকানাধীন ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে তিনি দীর্ঘদিন ধরেই ব্যবসা করে আসছিলেন ।
এদিকে এ ঘটনায়  আটককৃতরা হলেন বালীগাঁও এলাকার মৃত তারা মিয়ার ছেলে মোহাম্মদ স্বপন মিয়া (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) এবং ছেলে মাসুম মিয়া (২৮)। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বেলা ১১টার দিকে মাসুম মিয়া ওই হোটেলে যান। একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানকর্মী অনন্ত দাশ (১৭)-এর সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। সে সময় মাসুমের বাবা-মা ঘটনাস্থলে এসে মারামারিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে হোটেল মালিক কালি ঘোষ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে বেলচা দিয়ে কালি ঘোষের মাথায় আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনার পরপরই জড়িত তিনজনকে কালীগঞ্জ থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

গাজীপুরে কর্মচারীকে বাঁচাতে গিয়ে মালিক নিহত

প্রকাশের সময় : ১০:৫৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬