ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

কালীগঞ্জে ভিন্ন অভিযোগে তিন ফার্মেসি ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান:
  • প্রকাশের সময় : ১১:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে
১৮৩

গাজীপুরের কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ ও রেজিষ্টার চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করার অপরাধে তিন ফার্মেসীর মালিককে ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২১ জানুয়ারী) দুপুরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায়  ভ্রাম্যমান আদালতের পরিচালনা করেন ।  এ সময় ভ্রাম্যমান আদালত যুবরাজ মেডিকেল কর্ণারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ ও রেজিষ্টার চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করার অপরাধে ফার্মেসী মালিক তানজির হোসেন আকাশকে ৩৫ হাজার টাকা, ইমার্জেন্সি মেডিকেল কর্ণারের মালিক মোজাফফরকে রেজিষ্টার ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করার অপরাধে ২ হাজার টাকা ও মেডিমার্ট মডেল ফার্মেসীর মালিক দুলাল চন্দ্র সরকারকে রেজিষ্টার ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।  এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)  জাকিয়া সরওয়ার লিমা বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ ও রেজিষ্টার ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করার অপরাধ। ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর ৪০ ধারায় তাদেরকে তিনটি মামলায় মোট ৩৯ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।যারা এ ধরনের কার্যক্রমে লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত চলমান থাকবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে ভিন্ন অভিযোগে তিন ফার্মেসি ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ১১:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬