ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীকে অপহরণ; ১৫দিনে উদ্ধার হয়নি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৬:১৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ১৫৬ বার পড়া হয়েছে
২০০
বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীকে অপহরণ; ১৫ দিনেও উদ্ধার হয়নি
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় দশম শ্রেণিতে অধ্যয়নরত কিশোরী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বখাটে যুবক ও তার সহযোগিরা মিলে ওই ছাত্রীকে অপহরণ করেছে। থানায় সাধারণ ডায়রির ১৩ দিনেও অপহৃত কিশোরী ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অবশেষে বুধবার রাতে ছাত্রীর মা জাহেদা বেগম মুল অপহরণকারি বখাটে যুবক ফাহিম আহমদকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেছেন।
জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারসাইল গ্রামের প্রবাসীর মেয়ে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী (১৫)-কে স্কুলে যাতায়াতকালে প্রেমের প্রস্তাবের নামে প্রায়ই উত্যক্ত করত একই গ্রামের করিম মিয়ার ছেলে ফাহিম আহমদ। ছাত্রীটি বিষয়টি তার মাকে জানালে তিনি ওই যুবকের অভিভাবক ও এলাকায় বিচারপ্রার্থী হন। পরবর্তীতে ফাহিমের পরিবারের লোকজন বিয়ের প্রস্তাব দেন। বাবা-মা কিশোরী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ৮ই জানুয়ারী সকালে স্কুলে যাওয়ার সময় কামরীপুল সিএনজি ষ্ট্যান্ড নামক স্থান থেকে ফাহিম আহমদ ও তার সহযোগিরা ছাত্রীকে জোরপূর্বক একটি গাড়িতে তোলে নিয়ে অপহরণ করে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, সাধারণ ডায়রির পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে। এব্যাপারে ভিকটিমের মা বুধবার রাতে ৬ জনকে আসামি করে থানায় অপরহরণ মামলা করেছেন। পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীকে অপহরণ; ১৫দিনে উদ্ধার হয়নি

প্রকাশের সময় : ০৬:১৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬