ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “কর্মরত ডাক্তার অনুপস্থিত”  মাধবদীর আলোচিত আমেনা হত্যাকান্ডের রহস্য উন্মোচন “সৎ পিতার হত্যার দায় স্বীকার” হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ আমতলীতে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিককে গণধোলাই শেষ বক্তৃতায় যা বলেছিলেন খামেনি খামেনি হত্যার জবাবে কঠোর প্রতিশোধের অঙ্গীকার ইরানের

নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:৪৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কটারকোনা এলাকায় নদীর পাড় থেকে রিপন নামের এক নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ই মার্চ) রাতে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ৯ই মার্চ রাত ১২টার দিকে বিন্দারানী দীঘিরপাড় এলাকা থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন যুবক রিপন। কিন্তু এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবার ও আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়ার একদিন পর, মঙ্গলবার (১০ই মার্চ) রাতে কুলাউড়ার কটারকোনা এলাকার নদীর পাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং সেটি নিখোঁজ যুবক রিপনের বলে শনাক্ত করা হয়।

প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, রিপনকে হত্যা করে রাতের আঁধারে লাশ নদীর পাড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে এই রহস্যজনক মৃত্যুর পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।

এদিকে, নিখোঁজ যুবক রিপনের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম এবং পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৪৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬