খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৮:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ৪৬ বার পড়া হয়েছে
খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন ও ২নং মনুমূখ ইউনিয়নে “ওপেন হাউস ডে”রবিবার (১৯শে এপ্রিল) অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার মডেল থানার আয়োজনে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড এপস) নোবেল চাকমা।
বক্তরা বলেন, শেরপুরে মাদক চোরাচালান চক্রের সাথে সহযোগীতাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, চাদাবাজদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করা হবে।
এদিকে জনপ্রতিনিধিগন জেলা প্রসাশক এর নিকট জানান, উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দায়িত্বে অবহেলা ও চিকিৎসা সেবার মত গুরু দায়িত্ব পালন করেন না। এবং শাখা বরাক নদী খননের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন জেলা প্রশাসক এর নিকট।
মিজানুর রহমান মিজান তার বক্তব্যে বলেন, নদী খননের ব্যাপারে প্রয়োজনী পদক্ষেপের আশ্বাস দেন ও দলের নাম ব্যবহার কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে সে যেই দলের হোক না কেন কোন ছাড় দেয়া হবে না।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, ইউপি সদস্য মোঃ ইলিয়াছ মিয়া,ফতেহপুর মাদ্রাসার সুপার মাওলানা মুহিত উদ্দিন,কাটারাই দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদুর রহমান,বিএনপি নেতা শাহাবুদ্দিন আহমেদ,ইউপি সদস্য জুনাইদ আহমেদ, সমাজসেবক জাহাঙ্গীর আলম সুনু, ইউপি যুবদলের সদস্য সচিব মোফাদ আহমেদ এবং বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
উপস্থিত ছিলেন ইউনিয়ন সদস্য,মহিলা সদস্যা বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।


















