ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত

চিত্রনায়িকা মাহি এবার রাজনীতিতে

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 438 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || চিত্রনায়িকা মাহি এবার রাজনীতিতে|

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এবার রাজনৈতিক একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। আর এ খবর জানিয়েছেন মাহি নিজেই। গতকাল বুধবার রাতে এই নায়িকা ফেসবুকে দুটি কাগজের ছবি পোস্ট করেন। যেটা মূলত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাড।

সেখানে একটিতে বলা আছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য নায়িকাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যটি বলছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি।

সংস্কৃতির সঙ্গে যুক্ত হলেও আদতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একটি রাজনৈতিক সংগঠন। পদ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মাহি। তার ভাষ্য ‘আলহামদুলিল্লাহ।’
এদিকে আজ বৃহস্পতিবার মাহির জন্মদিন। এ উপলক্ষে শুধু রাজনৈতিক পদই নয়, স্বামী রকিব সরকারের পক্ষ থেকে বিশাল সারপ্রাইজও পেয়েছেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরে স্বামীর পক্ষ থেকে ছিল জমকালো বার্থডে পার্টি। এছাড়া বিশেষ উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবির একটি ভাস্কর্য প্রিয়তমাকে উপহার দিয়েছেন তিনি। যা পেয়ে আপ্লুত নায়িকা।

উল্লেখ্য, ১৯৯৩ সালে এদিনে রাজশাহীতে জন্ম মাহিয়া মাহির। তার আসল নাম শারমিন আক্তার নিপা। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্য দিয়ে সিনেমার ভূবনে তার আত্মপ্রকাশ। এরপর তাকে একাধিক সফল সিনেমায় দেখা গেছে এই চিত্রনায়িকাকে। সর্বশেষ গত ৭ অক্টোবর তার অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি মুক্তি পেয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

চিত্রনায়িকা মাহি এবার রাজনীতিতে

প্রকাশের সময় : ০২:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২