ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা

নবীনগরে ইজারাদারকে ৫ লাখ টাকা জরিমানা, ৩ জনের ৬ মাসের জেল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • / 363 বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহালের ইজারাদারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার জাফরাবাদ বালুমহালে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

অভিযান পরিচালনা করার সময় জাফরাবাদ বালু মহাল পয়েন্টে নির্দিষ্ট সংখ্যক ড্রেজারের চেয়ে বেশি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ইজারাদারের প্রতিনিধি মো. সাদেক মিয়াকে ৫ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও চরমানিকনগরে মেঘনা নদীর পাড়ে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার সময় ৩ জনকে ঘটনাস্থল থেকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শর্তের বাইরে যেয়ে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। অতিরিক্ত ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে ইজারাদারকে ৫ লাখ টাকা জরিমানা, ৩ জনের ৬ মাসের জেল

প্রকাশের সময় : ১১:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪