ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে শ্রেণিকক্ষে ছাত্রকে ছুরিকাঘাত, আটক ৪ আমি জনগণের চাকর, জনগণের কাজ করাই আমার লক্ষ্য”: গাজীপুর-৫ এর এমপি ফজলুল হক মিলন সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাদক জীবন ধ্বংসের অন্যতম কারণ -এ টি এম কামরুল ইসলাম নবীনগরে সংঘর্ষে আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কালীগঞ্জে বসত বাড়িতে হামলা, ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চাল বিতরণ জনসমর্থনের জোয়ারে ভাসছেন আতিকুর রহমান শিশু, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও র‌্যালি 

শিবপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

নাজমুল হক চৌধুরী, নরসিংদী
  • প্রকাশের সময় : ০১:০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • / ৮৮৯ বার পড়া হয়েছে
৩৫৭

নরসিংদীর শিবপুরে দীর্ঘদিনের শারিরীক সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন এক তরুণী। বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার বান্দারদিয়া এলাকার প্রেমিক তারিকুল ইসলামের বাড়িতে অবস্থান নিয়েছে সেই তরুণী।

এই ঘটনায় লোক লজ্জার ভয়ে আত্নগোপনে চলে গেছে প্রেমিক তারিকুল ইসলাম। সে বান্দারদিয়া গ্রামের বাছেদ মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই তরুণী উপজেলার সাধারচর ইউনিয়নের কালুয়ারকান্দা গ্রামের বাসিন্দা। ঘটনার পর প্রেমিক তারিকুল ইসলাম বাড়ি থেকে পালিয়েছেন।

ওই তরুণী জানান, প্রায় পাঁচ মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক তারিকুল তাকে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই তারিকুলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি।

কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। এখন ফোনেও যোগাযোগ বন্ধ করে দিয়েছে তারিকুল। বাছেদ মিয়ার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, আমার ছেলে বাড়িতে নেই। ফোনেও যোগাযোগ করা যাচ্ছেনা। ও আসলে আসল ঘটনা জানতে পারতাম। মেয়ের কথা আমার সম্পূর্ণ বিশ্বাস হচ্ছেনা।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন প্রতিদিনের পোস্টকে জানান, অবস্থানের বিষয়টি নিয়ে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

শিবপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

প্রকাশের সময় : ০১:০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪