ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান। কালীগঞ্জে কালভার্ট নির্মাণকাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ, রংপুরে কঠোর বার্তা শফিকুর রহমানের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে অপ্রতিমের রক্তাক্ত লাশ প্রতিবেদন প্রকাশের পরই শুরু হলো সড়ক প্রশস্তকরণ কাজ

নিরাপত্তা নাকি রাজনৈতিক কৌশল—প্রকাশ্যে না আসার কারণ কী?

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 131 বার পড়া হয়েছে

পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী প্রকাশ্যে এসে বা ভার্চুয়ালি কর্মসূচিতে অংশ নেওয়ার যে প্রস্তুতি নিয়েছিলেন ভারতে আশ্রিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা থেকে শেষ মুহূর্তে পিছু হটছেন তিনি।

ভারতীয় সরকারের নির্ভরযোগ্য একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্রটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির উচ্চ পর্যায় থেকে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জোর আপত্তি জানানো হয়। বিএনপির নীতিপ্রণেতারা মনে করছেন, এটি দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। বিএনপির উচ্চপর্যায়ের বার্তা ও কূটনৈতিক দিক বিবেচনা করে ভারত সরকার শেখ হাসিনাকে আপাতত প্রকাশ্যে আসা বা কোনো বড় রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

বিএনপির উচ্চ পর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, এটি কোনোভাবেই হতে দেওয়া হবে না। ভারত সরকারও এ ব্যাপারে আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ৫ আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে কথা বলতে পারেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নিরাপত্তা নাকি রাজনৈতিক কৌশল—প্রকাশ্যে না আসার কারণ কী?

প্রকাশের সময় : ০৭:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬