ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সঙ্গীর চেয়ে খাবারই প্রিয়? শুধু খেতে ডেটে যান ৩০ শতাংশ মার্কিনি একা পেয়ে যুবকের শরীরে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা, এরপর… পুরোনো দিনের স্টাইলে নতুন লুক, আশির দশকের ফ্যাশনে এমপি জসিম ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লংমার্চ, রাজপথে নামার ঘোষণা জামায়াতের একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়ে আলোচনায় ডলি বেগম লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব নয়, প্রধানমন্ত্রীর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘৮০-এর দশকের লুক’, আপনিও তৈরি করবেন যেভাবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের ‘ফাঁদে’ পড়ে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী, জানাজানি হতেই… যুবককে অপহরণ করে ভিডিও ধারণ, পরিবারের কাছে লাখ টাকা দাবি; গ্রেপ্তার ৩ কিশোরীর কোমরে শিকল বেঁধে প্রকাশ্যে নির্যাতন, সিলেটে আটক ৩

১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লংমার্চ, রাজপথে নামার ঘোষণা জামায়াতের

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৫৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 11 বার পড়া হয়েছে

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিল পাসের সময় আমরা আমাদের মতামত দিয়েছি কয়েকটি বিষয় ছাড়া তারা আমাদের মতামত আমলে নেয়নি। রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য যদি এমন হয় যে ভোটের জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছে তাহলে তা প্রতারণার সামিল। জাতির সাথে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি। জনগণের গণরায় সরকার উপেক্ষা করেছে।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের ফলাফল পাকিস্তানের শাসক গোষ্ঠী মেনে না নেওয়ায় ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল জনগণের ভোটের রায় সরকার উপেক্ষা করলে আমরা তা মেনে নেব না।

তিনি আরও বলেন, সংস্কারগুলো বাস্তবায়ন হলে কোনো সরকার স্বেচ্ছাচার করতে পারবে না। সরকার মানছে না বলে জনগণের রায় আমরা ছেড়ে দিব না। সরকার ভালো কাজ করলে আমরা সমর্থন করব। খারাপ কাজ করলে তার বিরোধিতা করব এবং প্রতিরোধ গড়ে তুলব।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লংমার্চ, রাজপথে নামার ঘোষণা জামায়াতের

প্রকাশের সময় : ০৮:৫৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬