ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীতে বাবার বিরুদ্ধে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মাদকবাহী গাড়ি ছাড়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভ কালীগঞ্জে সার মজুতে অনিয়ম, দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমান মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের

নরসিংদীতে বাবার বিরুদ্ধে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 2 বার পড়া হয়েছে

নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দী গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে দীর্ঘ প্রায় ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বাবা হালিম মিয়ার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীর মা বিদেশে অবস্থান করায় মেয়েটি বাড়িতে অনেকটা একাকী থাকত। অভিযোগ রয়েছে, এই সুযোগে তার বাবা দীর্ঘদিন ধরে তার ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন।

স্থানীয়দের দাবি, একপর্যায়ে নির্যাতনের ভিডিও ধারণ করে ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইল করা হয়। সম্প্রতি ওই ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে আসে এবং ঘটনাটি প্রকাশ্যে আসে।

অভিযোগ ওঠার পর অভিযুক্ত হালিম মিয়া বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে, ঘটনার পর থেকে ভুক্তভোগী কিশোরীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তাকে উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চলছে।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ভুক্তভোগী কিশোরীকে দ্রুত উদ্ধার, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে বাবার বিরুদ্ধে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

প্রকাশের সময় : ০৫:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬