ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে কঠোর হচ্ছে ঢাকা, প্রধান সড়কে নিষেধাজ্ঞা টাকা-সোনা নিয়ে স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর অভিযোগে নতুন মোড় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী-পুরুষকে আটক চিকিৎসায় অবহেলায় মৃত্যু’—মানিকগঞ্জে স্বজনদের অভিযোগ চিকিৎসা নিতে এসে নিথর দেহে ফিরলেন শিক্ষিকা, স্বামীর চোখে সেই ভয়াবহ মুহূর্ত আমদানি-রপ্তানি বন্ধ হিলি বন্দরে, বিপাকে ব্যবসায়ী ও শ্রমিকরা মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই

“বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেল সন্তান”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 487 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেল সন্তান|

মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় এক বৃদ্ধাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার সন্তানের বিরুদ্ধে।

ভুক্তভোগী বৃদ্ধার নাম জানা না গেলেও তার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম এলাকায়। তবে তিনি অসুস্থ হওয়ায় আর কিছু বলতে পারছেন না।

সোমবার সকালে এলাকাবাসী, সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় ওই বৃদ্ধাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে ওই বৃদ্ধাকে ফেলে যান সন্তানরা। এলাকাবাসী তাকে উদ্ধার করে পাশের একটি বাড়িতে আশ্রয় দেন।

দুদিন আগে সড়কে একটি ভ্যানগাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত হন ওই বৃদ্ধা। এরপর কারো সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। পানি ছাড়া তিনি কিছুই খাচ্ছেন না। তাকে সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী সরোয়ার জানান, গত শুক্রবার দুপুরে একটি ভ্যানে করে একটি ছেলে ওই বৃদ্ধাকে স্কুলের পাশে ব্রিজের পাশে রেখে যায়। কিন্ত ওই সময় ভাবতে পারিনি যে, তাকে ফেলে রেখে গেছে। তবে বিকালে তাকে দেখে তার কাছ থেকে জানতে পারি তাকে তার সন্তান রেখে গেছে তার জন্য খাবার আনতে। তিনি শুধু বলতে পারছেন তার বাড়ি আমগ্রাম এলাকায়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার চৌধুরী জানান, খবর পেয়ে ওই বৃদ্ধাকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছি। তার ঠিকানা ও পরিচয় জানার চেষ্টা করছি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেল সন্তান”

প্রকাশের সময় : ০৩:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২