ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নিজের জীবনের ঝুঁকি নিয়ে তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

জয়ের পথে এগুচ্ছে ডাচরা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৫৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 332 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক || জয়ের পথে এগুচ্ছে ডাচরা।

অষ্টম টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করছে নেদারল্যান্ডস। নিজেদের ইনিংসে ডাচ বোলারদের তোপের মুখে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। আর সহজ লক্ষ সামনে নিয়ে প্রায় জয়ের বন্দরে ডাচরা। এর মধ্যে তারা হারিয়েছে স্টিপেন মেয়বুর্গের উইকেট।

শেষ খবর পাওয়া পর্যন্ত নেদারল্যান্ডস ১২ ওভারে ১ উকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। ম্যাক্স ও ডাউট ৩৮ রানে ও টম কোপার ৩২ রানে ব্যাট করছেন।

শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চাকাভারা। কিন্তু ব্যাট করতে নেমে শুরুতে মোটেও সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে পড়ে প্রাথমিক বিপর্যয়ে।

দ্বিতীয় ওভারে ওয়েসলি মাধেভেরে ১ রানে আউট হলে ক্রেইগ আরভিন ও রেগিস চাকাভা হাল ধরতে পারেননি। ব্র্যান্ডন গ্লোভার টানা দুই ওভারে দুজনকে ফেরান। পাওয়ার প্লেতে মাত্র ২০ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা সামলাতে পারেনি জিম্বাবুয়ে।

যদিও শন উইলিয়ামস ও সিকান্দার রাজা নেদারল্যান্ডসের উইকেট উৎসবে কিছুটা বাধা দিয়েছিলেন। তাদের ৪৮ রানের জুটি ভাঙতে আবারও সেই অসহায়ত্ব।

২৮ রান করে উইলিয়ামস আউট হন। বাস ডি লিড তার দুই শিকারের প্রথমটি বানান রাজাকে। ২৪ বলে ৩ চার ও ৩ ছয়ে ৪০ রান করেন। জিম্বাবুয়ের ইনিংসে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এই দুজন বাদে আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি কেউিই। ব্যাটিং বিপর্যয়ে ১১৭ রানে থামতে হয় জিম্বাবুয়েকে। ইনিংসের চার বল বাকি থাকতে তাদের অলআউট করে ডাচরা।

ডাচদের হয়ে পল ফন মিকেরেন ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন সর্বোচ্চ ৩ উইকেট। দুটি করে পান গ্লোভার, লোগান ফন বিক ও ডি লিড।

এ ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রাখার লক্ষ্য জিম্বাবুয়ের। অন্যদিকে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ৩ ম্যাচ হারলেও চতুর্থ ম্যাচে প্রথম জয়ের স্বাদ নিতে মরিয়া ডাচরা।

এর আগে বাংলাদেশের বিপক্ষে জয়ের খুব কাছাকাছিই চলে গিয়েছিল জিম্বাবুয়ে। নানা নাটকের পর সেই ম্যাচে দলটি হেরেছিল ৩ রানে। তাতে দলটির শেষ চারের আশাতেও লেগেছে বড় এক চোট। সেই আশাটা আবারও পুনরুজ্জীবিত করতে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে ক্রেইগ আরভিনের দল।

আজকের উইকেটে ঘাসের উপস্থিতি রয়েছে, পিচটা ঢাকাও ছিল বেশ কিছুদিন ধরে। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠেয় এই ম্যাচে তবু টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দুবার ভাবলেন না আরভিন।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে দলটি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন ব্র্যাড ইভান্স। তাকে ছাড়াই আজ অ্যাডিলেডে খেলবে জিম্বাবুয়ে। তার জায়গায় দলে এসেছেন লুক জংওয়ে।

ওদিকে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস জানালেন, টস জিতলে ফিল্ডিংই বেছে নিতেন তিনি। উইকেট ঢাকা ছিল বলেই এই সিদ্ধান্ত নিতেন, জানালেন তিনি।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

জয়ের পথে এগুচ্ছে ডাচরা

প্রকাশের সময় : ০৬:৫৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২