ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নিজের জীবনের ঝুঁকি নিয়ে তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

“ভারত-ইংল্যান্ড ম্যাচ নিয়ে আফ্রিদির ভবিষ্যদ্বাণী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৩১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / 354 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ভারত-ইংল্যান্ড ম্যাচ নিয়ে আফ্রিদির ভবিষ্যদ্বাণী|

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে গেছে পাকিস্তান। ভারত না ইংল্যান্ড? রোববার ফাইনালে কে তাদের প্রতিপক্ষ হবে, জানা যাবে আজ বৃহস্পতিবার।

পাকিস্তান অবশ্য চাইছে ভারত ফাইনালে উঠুক। দলের সেরা তারকা মোহাম্মদ রিজওয়ান সে কথাই বললেন। তিনি বললেন, আমাদের ছেলেরা চাইছে বৃহস্পতিবার ভারত জিতুক। পাকিস্তান দলের মেন্টর ম্যাথু হেডেনও চান ভারতের বিপক্ষে খেলতে।

তবে চাওয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে জিততে হবে ভারতকে। তা জানতে ক্রিকেটবিশ্বের দৃষ্টি অ্যাডিলেডের ওভালের মাঠে।

আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল।

কিন্তু তার আগেই ইংল্যান্ডকে এগিয়ে রাখলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। এ সাবেক অলরাউন্ডারের ভবিষ্যদ্বাণী, ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ডই হওয়ার সম্ভাবনা বেশি।

পাকিস্তানের টিভি চ্যানেল সামা টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারের সময় শহিদ আফ্রিদিকে সঞ্চালক বলেন, ভারত-ইংল্যান্ড দুই দলকেই কার্যত সমান-সামন দেখাচ্ছে, তাই কি?

দ্বিমত পোষণ করলেন আফ্রিদি।

এর ব্যাখ্যায় বুমবুমখ্যাত তারকা বলেন, ‘এটা ঠিক যে, দুদলেই যথাযথ ভারসাম্য। দুই দলই ভালো খেলছে। উভয় দলের আগের পারফরম্যান্স খারাপ নয়। তবে ইংল্যান্ডকে আমি ওপরে রাখব। ৬০-৬৫ শতাংশ এগিয়ে থাকবে ওরা। ওদের কম্বিনেশন ও শক্তি অসাধারণ, তা সে ব্যাটিংয়ের দিকেই তাকান বা বোলিংয়ের দিকে। ওদের স্পিন বোলিংও খুব ভালো।’

খেলাটা হবে অ্যাডিলেডের ওভালে যেখানে ইংল্যান্ড দল কখনো খেলেনি।

এ কথা শোনার পর একটু থমকে গিয়ে আফ্রিদি ফের ইংল্যান্ডকেই সমর্থন করলেন। বললেন, ‘আমি ইংল্যান্ডকেই এগিয়ে রাখব। তবে বড় ম্যাচে যারা কম ভুল করবে তারাই জিতবে। যে দলের ১১ খেলোয়াড় নিজেদের একশ শতাংশ মেলে ধরবে, তারাই জিতবে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ভারত-ইংল্যান্ড ম্যাচ নিয়ে আফ্রিদির ভবিষ্যদ্বাণী”

প্রকাশের সময় : ০৭:৩১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২