ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাননীয় মন্ত্রী ডঃ মঈন খানের পলাশ সফর পিতা-মাতার কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা ৫০,৩০০ টাকা মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’

রাজপথ কার, দেখাবে যুবলীগ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / 480 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || রাজপথ কার, দেখাবে যুবলীগ|

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের জবাব সংগঠন হিসাবে যুবলীগ একলাই দিতে পারে। আগামী ১১ নভেম্বর যুব মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করবো রাজপথ কার।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান শেখ পরশ। এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২২ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন শেখ পরশ।

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কাছে আমার প্রত্যাশা যে, আপনারা এই মহাসমাবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনাদের সর্বচ্চো সাধ্য দিয়ে ১১ নভেম্বরকে সফল করবেন। যুবলীগকে সফল করার দায়িত্ব এখন আপনাদের কাঁধে। আমি জানি আপনারা পারবেন। যুবলীগ অসাধ্য সাধন করা এক সংগঠন।

সঞ্চালকের বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, শেখ হাসিনার আদর্শ যুবলীগের নেতাকর্মীরা ধারণ করেন। আগামী ১১ নভেম্বরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যুব মহাসমাবেশের মাধ্যমে এই বাংলার মাটিতে সন্ত্রাসী জামায়াত-বিএনপির কবর রচনা হবে।

সমাবেশকে সফল করতে ১০টি উপ-কমিটির নাম ঘোষণা করেন শেখ পরশ। এগুলো হলো—দপ্তর উপ-কমিটি, সাংস্কৃতিক উপ-কমিটি, স্বাস্থ্য উপ-কমিটি, তথ্য প্রযুক্তি উপ-কমিটি, শৃঙ্খলা উপ-কমিটি, প্রচার-মিডিয়া উপ-কমিটি, প্রকাশনা উপ-কমিটি, অভ্যর্থনা উপ-কমিটি, আপ্যায়ন উপ-কমিটি, মঞ্চ ও সাজ-সজ্জা উপ-কমিটি।

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

রাজপথ কার, দেখাবে যুবলীগ

প্রকাশের সময় : ০৪:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২