ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, কারাগারে দুই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান তাজমিনের সঙ্গে কক্সবাজারের হোটেলে ‘স্ত্রী’ পরিচয়ে ছিলেন রিয়াজ রাজুর ডাকে কক্সবাজারে গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণ, পরে হত্যা বান্ধবী ভালো নয়’, সন্দেহে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি মা! আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন গংগাচড়ায় বড় মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী ‎ ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা ৫০,৩০০ টাকা

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:৩৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 95 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে চারটি মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে চার মামলায় মোট ৫০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় নকল পণ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
বুধবার (২৬ আগস্ট) উপজেলার বেরুয়া ও তুমলিয়া এলাকায় এসব অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় বেরুয়া এলাকায় একটি নামবিহীন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে নকল পণ্য উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় বেতুয়া এলাকার আব্দুল রহেদ শেখের ছেলে মো. আলম শেখ (২৮)-কে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় বেরুয়া ও তুমলিয়া এলাকায় বাংলা মদ ও গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে পৃথক তিনটি মামলা করা হয়।
এসব মামলায় তুমলিয়া এলাকার আঃ কাদিরের ছেলে মোবারক হোসেন (৫১)-কে ৩০ দিনের, চরেরখোলা এলাকার মৃত মেলেন পালমার ছেলে সুহৃদ পালমা (৪১)-কে ৩০ দিনের এবং সাতানীপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে ইকবাল (৪২)-কে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন আল আমিন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড, নকল ও ভেজাল পণ্য উৎপাদন এবং মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা ৫০,৩০০ টাকা

প্রকাশের সময় : ১১:৩৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬