ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে; যুবক কারাগারে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১১:৪৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / ২৭৯ বার পড়া হয়েছে
৭২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় এক দুবাই প্রবাসীর স্ত্রী’র আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আকরাম হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত (১০ই মে) বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আকরাম হোসেন উপজেলার বর্ণি ইউনিয়নের নয়াগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। তিনি বড়লেখা পৌরশহরের একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন। সম্প্রতি তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়েছে।
জানা গেছে, ওই প্রবাসীর স্ত্রী প্রায় এক বছর আগে সন্তানদের জন্মনিবন্ধন সনদ আবেদন অনলাইনে করতে কম্পিউটারের দোকানে যান। অনলাইনে আবেদন ফরম থেকে প্রবাসীর স্ত্রী’র ফোন নম্বর নেন ওই দোকানের কর্মচারী আকরাম হোসেন। এরপর মাঝেমধ্যে ফোন করে ওই নারীর সাথে তিনি সু-সম্পর্ক গড়ে তুলেন। একপর্যায়ে বন্ধুর বাসায় নিয়ে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে নিজের কাছে রেখে দেয়। পরবর্তীতে কুরুচিপূর্ণ ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সে প্রবাসীর স্ত্রী’র কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি আকরাম ফেইসবুকে একটি আইডি খুলে গত ৫ মে থেকে ৭ মে পর্যন্ত বিভিন্ন সময় প্রবাসীর স্ত্রীর কুরুচিপূর্ণ, আপত্তিকর ছবি ও ভিডিও পোস্ট করে মানহানি ঘটায়। তার কথামত রাজি না হলে, ও বাধ্যগত হয়ে না চৃলে আরো বিভিন্ন নগ্ন, আপত্তিকর ছবি ও ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার ও হুমকি দেয়। এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী গত মঙ্গলবার (৯ই মে) সন্ধ্যার দিকে আকরাম হোসেনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে বড়লেখা থানায় মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, মামলার পর পর রাতেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। বুধবার আদালতের মাধ্যমে আসামী আকরাম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে; যুবক কারাগারে

প্রকাশের সময় : ১১:৪৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩