ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত বিয়ের আগে হবু দম্পতির যে ৭ প্রস্তুতি নেওয়া উচিত মরদেহ থেকে গয়না লুটের চেষ্টা, নেপালে গ্রেপ্তার দুজন

অদম্য রাকিবুল মালয়েশিয়ায় চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:২৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / 511 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক || অদম্য রাকিবুল মালয়েশিয়ায় চ্যাম্পিয়ন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসিতে পড়াশোনা করেছেন রাকিবুল ইসলাম। এরপর পেশাগত জীবন শুরু করেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সাইক্লিংয়ের জন্য চাকরি থেকে ইস্তেফা দিয়েছিলেন। সেই রকিবুল এখন দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সফল৷

রাকিবুল ইসলাম মূলত একজন জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়ন, গতকাল মালেশিয়ার পুত্রজায়াতে পাওয়ারম্যান ডুয়াথলন এশিয়ার চ্যাম্পিয়নশিপ ২০২২ জিতেছেন তিনি। ৩০ থেকে ৩৪ বছর বয়সের বিভাগে, রকিবুল বাকিদের থেকে কিছুটা এগিয়ে ছিলেন। এবং পরবর্তীতে চ্যাম্পিয়ন হন।

এর আগে ডুয়াথলন অ্যাথলিট হিসাবে রাকিবুল ২০১৬ সালে দিল্লি ইন্টারন্যাশনাল ট্রায়াথলন এবং ঢাকা চ্যালেঞ্জ ডুয়াথলনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরপর একই প্রতিযোগিতার বয়স বিভাগে চতুর্থ হওয়ার পরে ২০১৯ সালে পাওয়ারম্যান ইন্দোনেশিয়াতে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।

২০১৩ সাল থেকে মূলত সাইক্লিংয়ে ঝোঁক রাকিবুলের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরু রাস্তায় তার সাইক্লিংয়ের হাতেখড়ি। বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব থেকে তার পথচলা শুরু। এরপর ধীরে ধীরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ রাকিবুলের।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

অদম্য রাকিবুল মালয়েশিয়ায় চ্যাম্পিয়ন

প্রকাশের সময় : ০৫:২৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২