কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ, হামলার অভিযোগ চাচতো ভাইদের বিরুদ্ধে
- প্রকাশের সময় : ০৮:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 8 বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাইদের বিরুদ্ধে । এতে নারীসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ০৬ টায় উপজেলার ফুলদী বাঙালির টেক এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয় ভুক্তভোগী মস্তফা পাঠান (৪২) কালীগঞ্জ থানায় অভিযোগ করেন । তিনি অভিযোগে উল্লেখ্য করেন চাচা নাজিম উদ্দিন(৫৫) পাঠান, মোঃ বাবলু পাঠান(৩০),সোহেল পাঠান(৩৩), শান্তা বেগম(২৮), মুক্ত বেগম(২৫), হাজেরা বেগম(৪৫), কোহিনুর বেগম (৩৫)সহ অজ্ঞাত আরো ৩-৪ জন মিলে দেশীয় অস্ত্র, চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তার ভাইসহ পরিবারের কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
পরে এ ঘটনায় কালীগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয় ।
এদিকে এই ঘটনায় প্রত্যক্ষদর্শী জানান সকালে কথা কাটাকাটি নিয়ে চাচাতো ভাইদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে । পরে এক সময় প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয় ভুক্তভোগীরা । এ ঘটনার অভিযুক্তরা ধারালো অস্ত্র ব্যবহার করে ভুক্তভোগীদের উপর অতর্কিত হামলা চালায় । পরে অভিযোগ তোরা ঘটনাস্থল ত্যাগ করে ।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, অভিযোগ পেয়ে গঠনস্থল পরিদর্শন করেছে কালিগঞ্জ থানা পুলিশ । অভিযুক্ত আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে । অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে ।













