কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত
- প্রকাশের সময় : ০২:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 11 বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বর্ত্তুল মার্কেটে স্থানীয় বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন বকুলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. সিরাজ উদ্দিন।বিএনপি নেতা মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান মিঠু, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, তুমলিয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হামিদুর রহমান এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা মো. আমজাদ হোসেন আঞ্জুসহ অনেকে। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং বিএনপির নেতৃত্বে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তুমলিয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হামিদুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত সাদামাটা ও মানবিক মনের মানুষ। নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তাঁর কর্মের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন বলেন, বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবন বাংলাদেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। তুমলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি অসুস্থ থাকার পরও দেশের মানুষের কথা বিবেচনা করে দেশত্যাগ করেননি। বিএনপির নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. সিরাজ উদ্দিন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা করে সাধারণ মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কটূক্তি না করে দেশের ও মানুষের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান চাঁদ মিয়া, তুমলিয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মস্তফা দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মো. আলম শেখ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. সেলিম রেজাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

























