ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত

কুলাউড়ায় পুকুরে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৪১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 187 বার পড়া হয়েছে
কুলাউড়ায় পুকুরে ডুবে এক বৃদ্ধের মৃত্যু
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে গোসল করতে গিয়ে শাকুল মিয়া (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
পরিবার ও স্থানীয় লোকজন সূত্রের বরাতে জানান, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার বাসিন্দা শাকুল মিয়া বুধবার সকালে প্রতিদিনের ন্যায় পাশ্ববর্তী বাবুল মিয়ার পুকুরে গোসল করতে যান। পুকুরের পাড়ে শাকুলের ব্যবহৃত জুতা-জামা রাখা ছিল। চারিদিকে খোঁজাখুজির পর সকলের সন্দেহ হলে পুকুরে খুঁজতে শুরু করেন স্থানীয় লোকজন। একপর্যায়ে পুকুরের পানির নিচে শাকুলের মরদেহ পাওয়া যায়।
এদিকে খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো: ফেরদৌস মিয়ার নেতৃত্বে একদল ফায়ার কর্মী ঘটনাস্থলে এসে পৌঁছেন। ততক্ষণে স্থানীয় লোকজন শাকুলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
উপজেলার পূর্ব রংগীরকুল পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল গাফ্ফার চৌধুরী জানান, শাকুল মিয়া সাতার জানতেন না। তিনি প্রায়ই এই পুকুরে গোসল এবং কাপড় ধৌত করতেন।
কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো: ফেরদৌস মিয়া বলেন, খবর পেয়ে তাঁরা ৫ জনের একটি দল এসেছিলেন। তারা এসে দেখেন স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
কুলাউড়া থানার ওসি ওমর ফারুক মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন সন্দেহ বা অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় পুকুরে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৪১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫