ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে মারধর, পুলিশের ওপর হামলা, যুবকের প্রাণ গেল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:২৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 357 বার পড়া হয়েছে

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে মারধর, পুলিশের ওপর হামলা, যুবকের প্রাণ গেল। রাজধানীর খিলক্ষেতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। পরে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করে উত্তেজিত জনতা।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গণপিটুনির ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনা ঘটে দুপুরে।

এলাকাবাসী জানায়, ভুক্তভোগী ওই শিশু বাড়িতে এ বিষয়ে কিছু বলতে পারছিলো না। পরে হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের শিকার হয়েছে বলে জানায় শিশুটি।

এরপর, রাতে খিলক্ষেত এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত কিশোর নিহত হয়।

অভিযুক্ত কিশোরের নাম জান। তার বয়স আনুমানিক ১৬ অথবা ১৭ বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাস্থলে পৌঁছে দেখা গেছে, পুলিশের গাড়ির ওপরে উঠে অভিযুক্ত কিশোরকে মারছে উত্তেজিত জনতা। এসময় পুলিশের গাড়িটিও ভেঙে দেয় তারা।

পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। উত্তেজিত জনতাকে শান্ত করে মরদেহ উদ্ধার করে তারা।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে মারধর, পুলিশের ওপর হামলা, যুবকের প্রাণ গেল

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে মারধর, পুলিশের ওপর হামলা, যুবকের প্রাণ গেল

প্রকাশের সময় : ০২:২৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫