ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণির ছাত্রের ‘ফাঁদে’ পড়ে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী, জানাজানি হতেই… যুবককে অপহরণ করে ভিডিও ধারণ, পরিবারের কাছে লাখ টাকা দাবি; গ্রেপ্তার ৩ কিশোরীর কোমরে শিকল বেঁধে প্রকাশ্যে নির্যাতন, সিলেটে আটক ৩ নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! নবীনগরে ছাত্রকে পেটানোয় শিক্ষক থানায় ছাত্রদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী: দেশের জন্য কাজ করুন, লেখাপড়া বাদ দিয়ে নয় নারীদের নির্যাতন করে বীরত্ব দেখানো যায় না, তারা কাপুরুষ’: রিজভী পুরোনো দিনের ছবি বানিয়ে তাক লাগাতে চান? ব্যবহার করুন এই ১০ নির্দেশনা প্রেমের কথা বলে ডেকে নিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ রাতের আঁধারে দুই বিঘা জমির কলাগাছ কেটে ফেলল প্রতিপক্ষ!

নবীনগরে চ্যানেল এস-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৪৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 622 বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

“সব কথা সবার কথা’ অঙ্গীকার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেশের প্রথম এআই প্রযুক্তির ইউএইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস- এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে চ্যানেল এস-এর “নবীনগর উপজেলা দর্শক ফোরামের” আয়োজনে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি’র সভাপতিত্বে ও দৈনিক বাংলার প্রতিনিধি জামাল হোসেন পান্নার সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এস প্রতিনিধি খন্দকার মো. আলমগীর হোসেন।

এসময় বক্তব্য রাখেন, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন ভুঁইয়া, মৎস্য কর্মকর্তা মো: আক্কাস আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: নোমান, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল পত্রিকার প্রতিনিধি মাহবুব আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ভোরের দর্পন পত্রিকার প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, মানবকন্ঠের প্রতিনিধি মিঠু সূত্রধর পলাশ, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিনিধি সাফিউল আলম, দৈনিক শিরোমনি পত্রিকার প্রতিনিধি আল আমিন, শাহ আলম মিয়া, রাজু আহমেদ, সিয়াম আহমেদ, শেখ হামদান, মুজাহিদ প্রমুখ।

দেশের প্রথম এআই প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস পথচলার প্রথম বছর সফলভাবে পেরিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করায় শুভেচ্ছা জানান বক্তারা। এসময় বক্তারা বলেন, চ্যানেল এস শুরু থেকেই “বস্তুনিষ্ঠ, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে সফল হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরতে চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে।”

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে চ্যানেল এস-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশের সময় : ১১:৪৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬