ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

“টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন কিউইপতি কেন উইলিয়ামস”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৭:৪৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / ৪৬২ বার পড়া হয়েছে
১১২

ক্রীড়া প্রতিবেদক।। “টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন কিউইপতি কেন উইলিয়ামস”।

টি টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরি পিছুই ছাড়ছে না লংকানদের। এ নিয়ে রীতিমতো জর্জর লঙ্কান শিবির। অপরদিকে দাপুটে নিউজিল্যান্ড আছে নিজেদের শক্তিমত্তা নিয়ে এগিয়ে। এ অবস্থায় আজ মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলংকা ও নিউজিল্যান্ড।

শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে ম্যাচটি। এর আগে টস পর্ব, নির্দিষ্ট সময়েই মাঠের সবুজ গালিচায় টস হয়। টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামস ব্যাট করার সিদ্ধান্ত নেন। অপরদিকে স্বাভাবিকভাই শ্রীলংকা ফিল্ডিং করবে।

চলতি বছর নিউজিল্যান্ড ১৩টি টি-টোয়েন্টি খেলেছে। তার মধ্যে হেরেছে মাত্র ৩টিতে। তাদের আছে শক্ত সামর্থ টপ অর্ডার ও মিডল অর্ডার। আর অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেস আক্রমণে ঝড় তোলার মতো সেরা সব বোলার।

অন্যদিকে এ পর্যন্ত শ্রীলংকার তিন পেসার ইনজুরিতে পড়েছেন। তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা কিছু রান পেলেও ধুকছে তাদের মিডল অর্ডার। ইনজুরির কারণে তাদের পেস বোলিং আক্রমণ বেশ দুর্বল হয়ে পড়েছে।

এদিকে এমন কন্ডিশনে স্পিনাররাও সুবিধা করতে পারছেন না। অন্তত অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমনটাই মনে হয়েছে। তার ওপর রয়েছে ভ্রমণ বিশৃঙ্খলা। তারা গ্রিলং থেকে শুরু করেছে তাদের বিশ্বকাপ মিশন।

এরপর তারা খেলেছে হোবার্টে, তার দুদিন পর খেলেছে পার্থে। এবার তারা খেলবে সিডনিতে। সেখান থেকে মঙ্গলবারের ম্যাচের জন্য যেতে হবে ব্রিসবেনে। সেখান থেকে আবার ফিরত হবে সিডনিতে।

এবারের বিশ্বকাপ বৃষ্টির বাগড়ার মধ্য দিয়ে যাচ্ছে। ভাগাভাগি হচ্ছে পয়েন্ট। তাতে জমে যাচ্ছে সেমিফাইনালে ওঠার লড়াই।

‘গ্রুপ-১’ এ ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে শীর্ষে। আবার সমান ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে শ্রীলংকা দল রয়েছে পঞ্চম স্থানে। তাদের মধ্যে পয়েন্ট ব্যবধান মাত্র ১!

তবে সুখবর হলো আবহাওয়া অফিস বলছে সিডনিতে আজ বৃষ্টি হওয়ার সম্ভবনা নেই বললেই চলে।

এদিকে ইনজুরি থেকে সেরে উঠেছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার ড্যারিল মিচেল। আজ ফিরতে পারেন একাদশে। সেক্ষেত্রে একাদশের বাইরে যাবেন মার্ক চ্যাপম্যান।

অন্যদিকে ইনজুরিতে পড়া বিনুরা ফার্নান্দোর পরিবর্তে লংকান একাদশে খেলতে পারেন প্রমোদ মাদুশান।

শ্রীলংকার সম্ভাব্য একাদশ:
কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

নিউ জিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ড্যারিল মিচেল/মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন কিউইপতি কেন উইলিয়ামস”

প্রকাশের সময় : ০৭:৪৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২