ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাননীয় মন্ত্রী ডঃ মঈন খানের পলাশ সফর পিতা-মাতার কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা ৫০,৩০০ টাকা মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’
নবীনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নবীনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / 299 বার পড়া হয়েছে

নবীনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হক ব্রাদার্স ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে এলাকার অসহায় দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

তিতাস মানবিক কল্যাণ পরিষদের সভাপতি শামসুন্নাহার জেনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের কর্মকাণ্ড সমাজে মানবিকতা ও সহানুভূতির উদাহরণ সৃষ্টি করে।”

বিশেষ অতিথি ছিলেন, তিতাস মানবিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মোমেন এবং সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বাংলা টিভির জেলা প্রতিনিধি আলামিন শাহীন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শুক্লা রানী ভট্টাচার্য, সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ শ্যামল, কৃষক দল নেতা আনোয়ার হোসেন বাবুল, সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, সাংবাদিক হেলাল, দৈনিক সময়ের আলো ও চ্যানেল এস নবীনগর প্রতিনিধি খন্দকার মো. আলমগীর হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে প্রায় কয়েকশো অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়, যা তাদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। হক ব্রাদার্স ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতে আরও বেশি বেশি এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান এর সাথে জড়িতরা।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নবীনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময় : ০৮:০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫